মূল কন্টেন্টে যান
bookinn.bd

বই, লেখক, প্রকাশনী বা ISBN দিয়ে খুঁজুন...

দ্রুত সার্চ করতে Ctrl+K চাপুন

রিভিউগুলো দেখুন
হোমইসলামিকসীরাতুন নবি (সা:) (অখণ্ড)
উইশলিস্টে রাখুন

বই

সীরাতুন নবি (সা:) (অখণ্ড)

লেখক: ইবরাহীম আলি · প্রকাশনী: মাকতাবাতুল বায়ান

1,170

বিশ্বস্ত পণ্য

বিশ্বস্ত প্রকাশক ও সাপ্লায়ারের আসল পণ্য

সারা দেশে ডেলিভারি

নির্ভরযোগ্য কুরিয়ারে দ্রুত ডেলিভারি

নিরাপদ লেনদেন

নিরাপদ পেমেন্ট ও গ্রাহকের তথ্যের সুরক্ষা

৭ দিনে রিটার্ন

ভুল বা নষ্ট পণ্যে সহজ রিটার্ন ও এক্সচেঞ্জ

এক নজরে দেখে নিন

ভাষাবাংলা
ফরম্যাটHardcover
বইয়ের তথ্যলেখক, প্রকাশনী ও সংস্করণ দেখে অর্ডার করুন
অর্ডার সহায়তাস্টক, দাম ও ডেলিভারির তথ্য একই জায়গায়

অর্ডারের আগে যা জানা দরকার

  • লেখক, প্রকাশনী, ভাষা ও সংস্করণের তথ্যগুলো মিলিয়ে নিন
  • স্টক ও বর্তমান দাম লাইভ আপডেট হয়
  • ডেলিভারি ও রিটার্ন সংক্রান্ত তথ্য এক জায়গাতেই পাবেন

সারসংক্ষেপ

ইতিহাসের সমস্ত গতিপথ পরিবর্তন করে দিয়ে কালজয়ী এক ইতিহাস রচনা করেছেন নবি মুহাম্মাদ সা., যাঁর জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যাঁর গৃহীত প্রত্যেকটি পদক্ষেপই আমাদের জন্য দলিল। তাই তাঁর জীবনে ঘটে-যাওয়া ঘটনাগুলোর বিশুদ্ধতার দিকে নজর রেখে একটি সীরাত-গ্রন্থ থাকা খুবই জরুরি; যদিও কাজটি বেশ কষ্টসাধ্য। তবে এই কঠিন কাজটিই সুসম্পন্ন করেছেন শাইখ ইবরাহীম আলি রা.। তিনি রাসূল সা.-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে-যাওয়া ঘটনাগুলোকে সময়ের ধারাবাহিকতা অনুযায়ী বিশুদ্ধ হাদীসের মাধ্যমে সাজিয়েছেন তার এ বইতে। গ্রন্থটি আজও আরবের মুহাদ্দিসগণের কাছে একটি সমৃদ্ধ রেফারেন্স-বই হিসেবে বেশ সমাদৃত। বইটি পড়লে প্রিয় নবি সা.-এর জীবনে ঘটে-যাওয়া ঘটনাগুলোর এক নিখুঁত ছবি আমাদের সামনে ফুটে উঠবে, যার মধ্যে থাকবে না কোনও সন্দেহ কিংবা সংশয়। রাসূল সা.-এর নির্ভুল জীবনী তাঁরই জবানিতে জানার মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের ভালোবাসা আরও গাঢ় হবে, ইন শা আল্লাহ। • বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ সীরাতগ্রন্থের এটিই প্রথম বাংলা অনুবাদ। • এটিই একমাত্র সীরাতগ্রন্থ, যেখানে ঐতিহাসিকভাবে দুর্বল কোনও তথ্য স্থান পায়নি। • নবিজির জীবনের প্রতিটি ঘটনা বিশুদ্ধ হাদীসের ভিত্তিতে এ বইতে সংকলন করা হয়েছে। • প্রায় ১৩০০ বছর আগে মুসা ইবনু উকবা রা. এবং ইবনু ইসহাক রা. রচিত সীরাতের মতো প্রাচীনতম সীরাতগ্রন্থগুলোর ধাঁচ অনুসরণ করেই বইটি রচিত হয়েছে। • প্রতিটি টীকায় হাদীসের বিস্তারিত তথ্যসূত্র দেওয়া হয়েছে। আগ্রহী পাঠকগণ চাইলেই সেসব মিলিয়ে দেখতে পারবেন। • বিভিন্ন পরিস্থিতিতে নবিজি সা. কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কোন পন্থা অবলম্বন করেছেন, আর কী নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য, সেসবের নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যাবে এ সীরাতে। • নবিজি সা.-এর জীবনী তাঁর জবানে এবং তাঁর সাহাবিগণের জবান থেকে জানার সৌভাগ্য লাভ করা যাবে। • এই সীরাত পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্নাহর আলোয় আলোকিত করার সাহস ও শক্তি পাব, ইন শা আল্লাহ।

বিস্তারিত তথ্য

পৃষ্ঠা সংখ্যা
632
সংস্করণ
১ম প্রকাশ, ২০২৫
ভাষা
বাংলা
ফরম্যাট
Hardcover
অনুবাদক
জিয়াউর রহমান মুন্সী
দেশ
বাংলাদেশ
ট্যাগ
ইসলামিক বই

পাঠকদের রিভিউ

রিভিউ লোড হচ্ছে...

আপনার রিভিউ লিখুন

আপনার রিভিউটি আমরা চেক করে তারপর প্রকাশ করবো।

দাম
1,170